1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে পুলিশের অভিযানে মাদক সম্রাজ্ঞী গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে ২ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে  মধ্যযুগীয় নির্যাতন ‘অর্থের বিনিময়ে’ এসএসসি পরীক্ষার্থীর খাতা লিখে দিচ্ছিলেন শিক্ষকরা অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

কাউখালীতে পুলিশের অভিযানে মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন এর নির্দেশক্রমে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসপদ্দি কলেজ রোড এলাকার মৃত ফারুক হোসেনের বসতঘরের পেছন থেকে তার স্ত্রী মোসাঃ মর্জিনা (৫২) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network