1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘের ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘের ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া বামুনের হাওলার ঐতিহ্যবাহী শ্রীগুরু সঙ্ঘ মন্দির প্রাঙ্গণে শ্রীগুরু সঙ্ঘ ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকালে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১৬ মে শনিবার পর্যন্ত।

এ উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণ থেকে সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিকৃতি, সঙ্ঘের পতাকা ও বাদ্যযন্ত্রসহ নারী-পুরুষ ভক্তদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী মনিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী শিশির দত্ত, শিশুতোষ কর্মকার, পার্থ ব্রহ্ম, পলাশ কর্মকার, বিজন দাস, নান্টু সিংহ, বিশ্বজিৎ ব্রহ্মসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রী জগদীশ চন্দ্র রায়, শ্রী শেখর সরকার এবং অন্যান্য ভক্তবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের প্রথম দিন রাতে শ্রীমদ্ভাগবত পাঠ করেন গোপীনাথ দাস ব্রহ্মচারী।

মঙ্গলবার প্রাতঃকালীন প্রার্থনা ও শ্রীগুরু বন্দনা, শ্রীশ্রী গীতাপাঠ ও গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরুদেবের পাদুকা উৎসব অঙ্গনে আনয়ন, জাতীয় ও সঙ্ঘ পতাকা উত্তোলন, ধর্মীয় সংগীত পরিবেশন এবং শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। রাত ১১টা ১ মিনিটে শুরু হবে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শ্রী ভক্ত নরোত্তম সম্প্রদায়, বৃন্দাবন সম্প্রদায়, মোহন লাল সম্প্রদায়, বলদেব জিউ সম্প্রদায় ও শ্রী সত্য সনাতন সম্প্রদায়ের কীর্তনীয়া দল অংশ নেবে। আয়োজক কমিটি জানায়, অনুষ্ঠান চলাকালে প্রতিদিন আগত ভক্তদের জন্য প্রসাদ ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী শনিবার ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৬ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network