কলাপাড়ায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
আপডেট সময় :
মঙ্গলবার, ১২ মে, ২০২৬
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক : কলাপাড়ার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ শিক্ষার্থীদের হাতে এ উপকরণ তুলে দেন। কোডেক'র এলাকা ব্যবস্থাপক মো. ইসমাইল শেখ এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, শিক্ষক মরিয়ম বেগম প্রমুখ। কোডেক এর শাখা ব্যবস্থাপক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,ওয়াটার পট,খাতা প্রদান করা হয়। এছাড়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ কসমেটিক্স ব্যবসায়ী মুক্তা বেগমকে সুরক্ষা তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা...
নিজস্ব প্রতিবেদক : কলাপাড়ার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক।
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ শিক্ষার্থীদের হাতে এ উপকরণ তুলে দেন। কোডেক’র এলাকা ব্যবস্থাপক মো. ইসমাইল শেখ এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, শিক্ষক মরিয়ম বেগম প্রমুখ।
কোডেক এর শাখা ব্যবস্থাপক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,ওয়াটার পট,খাতা প্রদান করা হয়। এছাড়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ কসমেটিক্স ব্যবসায়ী মুক্তা বেগমকে সুরক্ষা তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।