1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে ভাঙচুর-লুট, ছেলের নামে মায়ের মামলা ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুসিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের বিএনপির আরও ২ নেতাকে অব্যাহতি বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা ঝালকাঠিতে লাশের খাটিয়ায় ধাক্কা, পিকআপে আগুন গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে-উজিরপুর ইউএনও আলী সুজা  তালতলীতে সরকারি জমি ব্যবসায়ীকে বুঝিয়ে দিলেন ওসি

স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা এবং বিপেন হালদারের ছেলে। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি সুদের ব্যবসাও করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে নির্মল হালদার নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার পানাউল্লাহপুর গ্রামে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যান। নির্মলের ভাগনে দিলীপ হালদার জানান, তাঁর মামার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি সবসময় গলায় প্রায় দেড় ভরি  সোনার দুটি লকেটসহ চেইন পড়
তেন এবং সঙ্গে নগদ টাকাও রাখতেন। স্থানীয় বাসিন্দা সমীরণ রায় বলেন, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল কুড়িয়ানা বাজারে গিয়েছিলেন। রাতের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে নেছারাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, মরদেহ উদ্ধারের সময় নির্মল হালদারের গলায় কোনো স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা মোবাইল ফোন পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network