1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, ভিডিও ভাইরাল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নীরব হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের পিছনে নিয়ে ৫-৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাকে মারধর করে।
পরে আহত অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৮ মে) বিকেলে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। আহত নীরব হাওলাদার ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।
জানা গেছে, বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুন্না ও তার সহযোগীরা নীরবকে মারধর করে। এ সময় হামলার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।” কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network