1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভাণ্ডারিয়ায় গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে পারভেজ খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ মে ) সকাল আনুমানিক সাড়ে  ৯ টার দিকে ভাণ্ডারিয়া থানাধীন শিয়ালকাঠী গরুর হাটে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত পারভেজ খান দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মোজাম্মেল খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ খান সরকারি রাস্তার ওপর নিজে খুঁটি পুঁতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন। এছাড়াও হাটে প্রতিটি গরু বিক্রি হলে অতিরিক্ত ২ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। এ সময় গরু বিক্রির জন্য হাটে আসা দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা সাঈদ মোল্লা (৫৫)’র  কাছেও একইভাবে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে হাটে ডিউটিরত পুলিশ সদস্যরা স্থানীয় জনসাধারণের সহায়তায় ঘটনাস্থল থেকে পারভেজ খানকে গ্রেফতার করেন। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় চাঁদাবাজির মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার জগলুল হসান জানান,  শিয়ালকাঠী গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত  অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা রুজু করা হয়েছে। হাটে কেউ যেন কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network