1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার ধুনট উপজেলায় ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় রহমান উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করছিল। তবে বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় অভিমানে পরিবারের অজান্তে নিজ ঘরে তীরের সঙ্গে প্যান্টের বেল্ট বেঁধে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয়ের বাবা আব্দুল লতিফ বলেন, আমার ছেলে কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরেছিল। আমি তাকে বলেছিলাম, হাতে টাকা নেই, টাকা হলে নতুন মোটরসাইকেল কিনে দেব। মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিল।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network