1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী স্বপন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ৫০০ টাকার পুঁজিতে ভাগ্য বদল জাহিদের সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও নবায়নযোগ্য শক্তির দাবিতে তরুণদের শপথ ট্রাম্প-খামেনি বৈঠক স্রেফ অবাস্তব কল্পনা, দাবি আরাগচির বরিশাল নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ জুন) সাকল ১০ টায় উপজেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

একইসঙ্গে মির্জাগঞ্জের কৃতি সন্তান ও বিএনপির ত্যাগী নেতা বি এম মহসিন বিশ্বাসকে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

 

এ সময় বক্তারা বলেন, যুবদলের নতুন নেতৃত্ব দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উপজেলা যুবদল, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network