1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধাক্কায় আহত ৯, গুরুতর ৮ জন বরিশালে রেফার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধাক্কায় আহত ৯, গুরুতর ৮ জন বরিশালে রেফার

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে কলাপাড়া ব্রিজ টোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুল খালেক (৪০), হারুন গাজী (৪৫), কাসেম মোল্লা (৩৫), বুলবুল (২৬), রাকিবুল (২৮), শফিকুল ইসলাম (৩০), মিজানুর রহমান, রাহাত (২১) ও সাকিল (২৫)। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। আহত সাকিলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৪) একটি বাস কলাপাড়া ব্রিজ টোল এলাকায় পৌঁছালে পাখিমারা থেকে কলাপাড়াগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের মধ্যে গুরুতরদের বরিশালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার পর থেকে আহতদের চিকিৎসা ও বরিশালে রেফারের সার্বিক সহযোগিতা করছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network