1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে হেলিকপ্টারযোগে পৌঁছালো সেনা কর্মকর্তার মরদেহ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে হেলিকপ্টারযোগে পৌঁছালো সেনা কর্মকর্তার মরদেহ

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: দক্ষিণ সুদানে মিশনে গিয়ে মারা যাওয়া ভোলার লালমোহন উপজেলার সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিন চপলের মরদেহ হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে পৌঁছেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মৃত্যুর সাতদিন পর মরদেহ নিয়ে হেলিকপ্টারটি লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে অবতরণ করে। এরপর মরদেহটি উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকায় অবস্থিত নিজ গ্রামে নেওয়া হয়।

সেখানে বিকেল সাড়ে ৫টায় যথাযথ মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চপলের মরদেহ দাফন করা হয়। দাফনের আগে সেনাবাহিনীর মেজর আকিব হাসানের নেতৃত্বে মরণোত্তর সালাম প্রদর্শন করা হয়। তার নেতৃত্বেই শান্তিরক্ষা মিশন থেকে মরদেহটি লালমোহনে আনা হয়। এ সময় বরিশাল-৪৬ বীর ব্যাটলিয়েনের লেফট্যানেন্ট ওমর ফারুকসহ ১৩ সদস্যের টিম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মো. মহিউদ্দিন চপল সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লালমোহনের কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকার সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ছেলে। মহিউদ্দিন চপলের স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। দুই মাস আগে শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান যান তিনি। সেখানে ক্যান্সার আক্রান্ত হন। পরে উগান্ডার কামপালা লেভেল-৩ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network