1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

পটুয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৩ জুন) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

 

এ সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী, রাজনৈতিক জীবন, বেগম খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক জীবন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর লেখা বই শোভা পায়। মেলা থেকে এসব বই সংগ্রহ করেন বিএনপি’র নেতাকর্মীরা।

 

মেলা উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network