ভোলায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আপডেট সময় :
রবিবার, ১৪ জুন, ২০২৬
ভোলায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মোঃ মনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা: ভোলার উপকূলীয় এলাকায় আগামী ৬মাসের মধ্যে ১কোটি বৃক্ষ রোপন করা হবে - প্রধানমন্ত্রীর তারেক রহমান দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে জেলা পরিষদ প্রঙ্গনে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। পরিবেশের ভারসাম্য ও সবুজায়নের লক্ষ্যে ভোলা জেলা পরিষদ নিজস্ব উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের...
মোঃ মনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা: ভোলার উপকূলীয় এলাকায় আগামী ৬মাসের মধ্যে ১কোটি বৃক্ষ রোপন করা হবে –
প্রধানমন্ত্রীর তারেক রহমান দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার সকালে জেলা পরিষদ প্রঙ্গনে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
পরিবেশের ভারসাম্য ও সবুজায়নের লক্ষ্যে ভোলা জেলা পরিষদ নিজস্ব উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা পরিষদ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন শেষে জেলা পরিষদের উদ্যাগের রেড ক্রিসেন্টর স্বেচ্ছাসেবক দের মাঝে গাছের চারা বিতরন করা হয়।