1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি কার্যকর স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প ঝালকাঠিতে আশির দশকে নির্মিত বেইলি ব্রিজটি ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ভিসায় ভারতে বসবাস, যৌনপল্লি থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা পটুয়াখালীতে অনিয়মের তথ্য চাওয়ায় মারধর ও হেনস্তার শিকার ২ সাংবাদিক বৃষ্টির পূর্বাভাস- তবু কমছে না ভ্যাপসা গরম, কারণ জানালো আবহাওয়াবিদরা হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রির চেষ্টা, নারী আটক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : “চাঁদের মতো মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে”— এই স্লোগানকে সামনে রেখে ভোলায় স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সভাপতি অধ্যাপিকা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সদস্য শুভঙ্কর চক্রবর্তী, কালচারাল অফিসার হাসানুর রশিদ, শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম এবং স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নদ্বীপ খেলাঘরের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার সাথী।

আলোচনা শেষে খালেদা খানমকে সভাপতি এবং উত্তম কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এ সময় সম্মেলনে ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network