1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসী জামাইকে গাছে বেঁধে মারধর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা বরিশালে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দুই প্রভাষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। জাল শিক্ষাগত সনদ ও সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে এমপিওভুক্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এমপিও বাবদ উত্তোলিত সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত গত ১০ জুন ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী তদন্ত ও পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমপিও বাতিল হওয়া শিক্ষকরা হলেন কলেজটির প্রভাষক (হিসাবরক্ষণ) বিজন চন্দ্র হাওলাদার (ইনডেক্স নং-২১১০২২১০) এবং প্রভাষক (কম্পিউটার অপারেশন) মো. রফিকুল ইসলাম (ইনডেক্স নং-২১১০২২০৯)।

অভিযোগ অনুযায়ী, বিজন চন্দ্র হাওলাদার এইচএসসি (বিএম) শিক্ষাক্রমে হিসাবরক্ষণ স্পেশালাইজেশন শাখার কোনো সরকারি অনুমোদন (জিও) না থাকা সত্ত্বেও এমপিও আবেদন করেন এবং অবৈধভাবে এমপিও সুবিধা গ্রহণ করেন। এ কারণে তার এমপিও বাতিল করা হয়েছে। পাশাপাশি এমপিও বাবদ উত্তোলিত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে তার প্রমাণক কারিগরি শিক্ষা অধিদপ্তরে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মো. রফিকুল ইসলামের দাখিল করা ‘বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রির সনদ তদন্তে জাল ও ভুয়া প্রমাণিত হয়েছে। অসত্য তথ্য ও জাল সনদের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ায় নীতিমালার ২৯.১.৩ ও ২৯.১.৫ ধারা অনুযায়ী তার এমপিও স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-১১ (এমপিও) থেকে জারি করা আদেশের স্মারক নম্বর ৫৭.০৩.০০০০.০০০.০২৮.১৮.০০১০.১৫-২৭৯। এতে গত ৭ মে ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা একটি স্মারকপত্রের উল্লেখ রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও অনিয়ম, জাল সনদ ও অবৈধ নিয়োগের ঘটনা রয়েছে কি না তা তদন্তের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network