1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর দানবাক্সে ‘চোখ’ দিতেই বদলি আলোচিত ডিসি সারওয়ার! কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ব্যপক আয়োজনে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান ভোলায় গৃহবধূর মৃত্যু, তিন আসামির দুই দিনের রিমান্ড গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত ২ লালমোহনে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি: একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

নাজিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

 

শুক্রবার (১৯ জুন) বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি শনিবার (২০ জুন) শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। ‎‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, শিশুটিকে ডেকে একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর।

 

সেখানে তার সঙ্গে থাকা আরেকজন বাইরে পাহারা দেয়। শুক্রবার রাতে মেয়ে অসুস্থ বোধ করলে তাকে আগের দিনের ঘটনা জানায়। ওই কিশোর শিশুটিকে এ ঘটনা বাবা-মাকে বললে মেরে ফেলার ভয় দেখায়। এরপর শনিবার সকালে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পিরোজপুর হাসপাতালে পাঠান।

 

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া যাবে।

 

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network