1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর দানবাক্সে ‘চোখ’ দিতেই বদলি আলোচিত ডিসি সারওয়ার! কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ব্যপক আয়োজনে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান ভোলায় গৃহবধূর মৃত্যু, তিন আসামির দুই দিনের রিমান্ড গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত ২ লালমোহনে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি: একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কলাপাড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে মর্মস্পর্শী বিয়োগান্তক এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, বিপিনপুরের আলম হাওলাদারের মেয়ে মেহেরিমা (৮) এবং একই এলাকার ভাড়াটিয়া আল আমিনের মেয়ে নাজিয়া (৭)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার দুপুরের দিকে ওই দুই শিশু মাছ ধরার জন্য বড়শি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় । দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি ডোবার পানিতে মাছ ধরার বড়শির ছিপ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ডোবায় তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায়  উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন  জানান, বেলা ২টার দিকে দুই শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল বলে তিনি মনে করছেন । মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network