1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ : রেলপথ মন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে : শিক্ষামন্ত্রী বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে আলোচনা বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্ক অবস্থান কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ : রেলপথ মন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।

তিনি বলেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করতে গিয়ে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে, মন্ত্রী সিরাজদিখান উপজেলার গলগলিয়া এলাকায় ধলেশ্বরী  নদীর উপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তে ভায়াডাক্টের নীচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন।

এ সময় তিনি আরও বলেন, জাতি তাদের নিষিদ্ধ চেয়েছে বলে গণঅভ্যুত্থান হয়েছে, তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের নির্বাচনী ইশতেহারে রয়েছে। সেই লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় এ বছর ১ লাখ ৬০ হাজার গাছের চারা রোপনের কর্মসূচী গ্রহণ করেছে।

রেলপথ মন্ত্রী আরও বলেন, রেলওয়ের জায়গায় পরিবেশ উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নও করা হবে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, রেল সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং জেলা পুলিশ সুপার মুহাম্মদ মেনহাজুল আলম পিপিএম ও সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network