1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড় আ’লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে : মাসুদ সাঈদী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ওসি গৌরনদী বরিশাল কারাগারের কনডেম সেলে কেমন আছেন আলোচিত সেই মিন্নি? গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের আল্টিমেটাম মাদকের গডফাদার যে দলেরই হোক ধরে শাস্তি নিশ্চিত করতে হবে : পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ : মাসুদ সাঈদী কলাপাড়ায় সেতুর মালামাল ছরের পর বছর ঝুঁকিপূর্ণ, নির্বিকার সওজ

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি প্রতি বারই মনোবাসনা পূরণের আশায় লেখা নামে-বেনামে অসংখ্য চিঠি পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

তবে এবার পাওয়া চিঠিগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী একটি চিঠিতে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এক ফুটবলপ্রেমী।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় প্রায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো থেকে এবার রেকর্ড পরিমাণ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে সেগুলো মসজিদের দ্বিতীয় তলায় এনে গণনার কাজ শুরু হয়।

গণনার সময় টাকার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেখা অসংখ্য চিঠিও পাওয়া যায়।

এসব চিঠির মধ্যে একটি চিঠিতে একজন নিজেকে একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী হিসেবে পরিচয় দিয়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশের ফুটবলের উন্নতি এবং ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের জন্য দোয়া চেয়েছেন।

চিঠিতে লেখা ছিল, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান।

আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উড়ুক। হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলের উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন।

— একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী।

পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবছরই অর্থের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে লেখা অসংখ্য চিঠি পাওয়া যায়। তবে দেশের ফুটবলকে বিশ্বকাপে দেখার এমন আবেগঘন আবেদন এবার সবার দৃষ্টি কেড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network