1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ার মহিপুরে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

কলাপাড়ার মহিপুরে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ১০ টা দুপুর দুইটা পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। কলাপাড়া গুড নেইবার্স’র কমিউনিটি ডেভলপমেন্ট প্রকল্প ম্যানেজার রাজিব বিশ্বাসের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি ইব্রাহিম খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহ-সভাপতি এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঝর্না খাতুন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারিসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডা. এস. বি. সোমা এবং গুড নেইবার্স কলাপাড়া সিডিপি’র আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম।

 

স্বাস্থ্য ক্যাম্পে মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি’ তে রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং ৪০ শতাংশ মূল্য ছাড়ে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বাজার মূল্য থেকে ৩০ শতাংশ কমে পুষ্টিকর খাদ্যসামগ্রী, তেল, আটা, ডাল, বিস্কুট, চিনি প্রভৃতি বিতরণ করা হয়। উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং তাদের জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network