1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলার উত্তর ভেদুরিয়ায় ফসলি জমি কেটে খাল খননের অভিযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষক  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ কুয়াকাটায় জেলের জালে বিরল টাইটান ট্রিগারফিশ বরিশাল বিমানবন্দরে যাত্রী সংকট, ভোগান্তিতে দক্ষিণাঞ্চলের মানুষ কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি নিজ সংসদীয় আসনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময় খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক

ভোলার উত্তর ভেদুরিয়ায় ফসলি জমি কেটে খাল খননের অভিযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষক 

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলার উত্তর ভেদুরিয়া এলাকায় ফসলি জমি কেটে খাল খননের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি,আলমগির মিয়ার ঘের থেকে মালেক চৌকিদার বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খাল পূর্ণ খননের জন্য বরাদ্দ হয়েছে (৫১,৫৩,৯৯৫) একান্ন লাখ তেপান্ন হাজার নয়শত পঁচানব্বই টাকা,স্থানীয়দের অভিযোগ সেই খাল খনন না করে  অপরিকল্পিতভাবে অন্য যায়গায় নিজের সুবিধা অনুযায়ী ঘের কাটছে বলে অভিযোগ রয়েছে,এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাদ করে আসা কয়েকজন কৃষকের জমির ওপর দিয়ে খাল খনন করায় অনেক জমি আংশিক ও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ফলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, পূর্ব নোটিশ বা তাদের সম্মতি ছাড়াই খাল খননের কাজ পরিচালনা করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মহলের দাবি উন্নয়নমূলক যেকোনো প্রকল্প বাস্তবায়নের আগে কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের স্বার্থ নিশ্চিত করা জরুরি। অন্যথায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন ফসলি জমি নষ্ট করে খাল কাটার কোন সুযোগ নেই,যদি কেউ ফসলি জমি নষ্ট করে খাল খনন করে  তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network