চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ
আপডেট সময় :
রবিবার, ৫ জুলাই, ২০২৬
চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সারা দেশের মতো চরফ্যাশনেও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, ও স্বেচ্ছাসেবকদল সদস্য সছিব কামরুজ্জামান শাহীন। অন্যান্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও মৎস্য কর্মকর্তা জয়ন্ত...
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সারা দেশের মতো চরফ্যাশনেও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, ও স্বেচ্ছাসেবকদল সদস্য সছিব কামরুজ্জামান শাহীন। অন্যান্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
তিনটি ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ তাদের মধ্যে বিজয়ীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়।