1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বরিশালে ৩য় দিনেও বিক্ষোভ, প্রধান ফটকে তালা বাকেরগঞ্জ-বেতাগী : ১৫ কিলোমিটার রাস্তায় শুধুই কাদা-গর্ত টানা বর্ষণে ভোলায় জলাবদ্ধতা, পানিবন্ধি ২০ হাজর মানুষ বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা গলাচিপায় ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬ দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০ বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে স্বাভাবিক (নরমাল) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, মেডিকেল অফিসার (উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ) ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা (প.প. ক) মোহাম্মদ ছালাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, ‘মানবজমিন’ চরফ্যাসন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ।

 

আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসবের গুরুত্ব তুলে ধরেন। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে সচেতনতা বৃদ্ধি, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিতকরণ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হয়।

 

এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অনেকটি আছে অত্যন্ত নাজুক। এগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণে গুরুত্ব আরোপ করেন বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network