1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে ১ সন্তানের জননীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চরফ্যাশনে ১ সন্তানের জননীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার 

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন আবদুল্লাহপু ৭নং ওয়ার্ডে এক সন্তানের জননীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও তার পরিবার।

মৃত্যুর খবর এলাকার মধ্যে চাউর হলে তার মৃত্যু নিয়ে এলাকাবাসীর  সন্দেহের সৃষ্টি হয়। শুরু হয় গুঞ্জন। বিষয়টি নিয়ে মীমাংসার নামে রফা দফায় বসেছে কিছু স্বার্থন্বেষী গ্রুপ। তবে এ ঘটনায় পুলিশের কোন তৎপরতা নেই বললেই চলে।

১৩ জুলাই সোমবার বেলা ১১ টায়  গৃহবধুর নিজ গৃহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
  স্থানীয় সূত্র ও ঘটনাস্থল একই বাড়ির দোলন হাওলাদারের চাচা মহসিন জানায়, প্রায় ৪-৫ বছর আগে লালমোহন থানাধীন  ফুলবাগিচা এলাকার নুপুর (২০) এর সাথে আব্দুল্লাহপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আলী হোসেন এর ছেলে দোলন হাওলাদার’র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের তাদের একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে। সাংসারিক টুকিটাকি বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। ঘটনার দিন দোলন হালদারের মা কিস্তির টাকা দিতে পাশের  ঘরে গেলে ফিরে এসে দেখে গৃহবধূর ঝুলন্ত লাশ। শাশুড়ি ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে স্থানীয়দের সহায়তায় শাশুড়ি গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নুপুরের স্বামী দোলন হাওলাদার একটি বাসে হেলপার হিসেবে কাজ করে। সংবাদ পেয়ে মৃত গৃহবধু নূপুরের স্বামী দোলন বাড়ি আসে।
এ ঘটনায় থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে থানা পুলিশ লাশ উদ্ধার বা কোন হস্তক্ষেপ করেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সালিশ মীমাংসার নামে একটি স্বার্থান্বেষী গ্রুপ রফা-দফায় বসেছে বলে জানিয়েছে এলাকার একাধিক ব্যক্তি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত জানতে ০১৩২০১৫২৩১১ নম্বরে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জকে মোবাইলে কল করলে তিনি ফোন রিসিভ করেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফন কিংবা আইনগত ব্যবস্থা নেয়নি কেউ। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network