1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন যুবদলের সাধারণ সম্পাদক জহির - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ পিরোজপুরে রথযাত্রা ঘিরে সম্প্রীতি সভা করল জেলা বিএনপি পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মঠবাড়িয়ায় স্কুলের প্রশ্নে শেখ মুজিব, ছবি ভাইরালের পর সমালোচনার ঝড়! পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল রিডিংয়ের অভিযোগ, মিটার রিডার আটক পটুয়াখালীতে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা পরিষদ প্রশাসকের বাবুগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল

কলাপাড়ায় মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন যুবদলের সাধারণ সম্পাদক জহির

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নিজ এলাকায় ফিরেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এলাকায় নিয়ে আসা হয়। পরে পাখিমারা বাজারে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির জুয়েল সিকদার এবং নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট (অব.) শামসুল হক।

অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ দক্ষিণ দৌলতপুর গ্রামের মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় জহিরুল ইসলাম জহিরকে আসামি করা হয়। ওই মামলায় তিনি সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজ এলাকায় ফেরেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network