1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আবারও বাড়বে বৃষ্টি, মাসের শেষে নিম্নচাপের সম্ভাবনা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মেলা শেষ হলেও মালামাল আটকে বরিশালে ২ শতাধিক ব্যবসায়ীকে জিম্মি করার অভিযোগ আজ ‘জুলাই শহীদ দিবস’ : দুঃশাসনের বর্ণনা রাষ্ট্রপতির বাণীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২ কলাপাড়ায় স্কুলের জমি দখল করে এনসিপি নেতা কাফির রাস্তা নির্মাণ বরিশালের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, উপকূলের নিচু এলাকা প্লাবিত আবারও বাড়বে বৃষ্টি, মাসের শেষে নিম্নচাপের সম্ভাবনা ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত নভেম্বরে স্মৃতিকথা প্রকাশের ঘোষণা জো বাইডেনের ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

আবারও বাড়বে বৃষ্টি, মাসের শেষে নিম্নচাপের সম্ভাবনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টির পর একটু উঁকি দিয়ে আবারও মুখ ফিরিয়ে নিয়েছে সূর্যি মামা। গত ৫ জুলাই থেকে টানা বৃষ্টির পর আজ মঙ্গলবার অনেকটাই উজ্জ্বল রাজধানী ঢাকার আকাশ।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকার সম্ভাবনা আছে।

তবে এর পর আবারও বাড়বে বৃষ্টির প্রবণতা।

আকাশ উজ্জ্বল হলেও দিনের শেষ ভাগে ঢাকায় আজ বৃষ্টি হতে পারে, বলছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

 

কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী বর্ষণ বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর।

রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

 

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। তবে বিগত দিনে যেমন অতি ভারী বর্ষণ হয়েছে, সে রকম হওয়ার সম্ভাবনা খুবই কম বা ক্ষীণ।

 

তিনি বলেন, বর্ষায় মৌসুমি নিম্নচাপের পর সাধারণত বৃষ্টির প্রবণতা বাড়ে। এবারও তাই হয়েছে। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। যে অতিরিক্ত বৃষ্টি হলো, সেটি মৌসুমি নিম্নচাপের কারণে।

 

এ মাসের শেষের দিকে আরেকটি লঘুচাপের সম্ভাবনা আছে। তবে সেটি তুলনামূলকভাবে দুর্বল থাকবে। এর প্রভাবে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, যোগ করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network