নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে আজ বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক আবু সাঈদ প্রথমে পুষপস্তবক অর্পণ করেন।
পরে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জুলাই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব ছাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াত আমীর তোফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।