1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিল্পকলায় কণ্ঠশিল্পী রুনা লায়লা’র সম্মাননা প্রদান ও একক সঙ্গীতানুষ্ঠান ২৪ জুলাই - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিল্পকলায় কণ্ঠশিল্পী রুনা লায়লা’র সম্মাননা প্রদান ও একক সঙ্গীতানুষ্ঠান ২৪ জুলাই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ডেস্ক সংবাদ : আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও তাঁর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এর আগে এ অনুষ্ঠান ১৮ জুলাই পরিবেশিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সূচীর পরিবর্তে তা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পীকে সম্মাননা প্রদান করার পর একক সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি।

উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা গাইবেন তাঁর জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো।

একাডেমি সুত্র জানায়, রুনা লায়লা বাংলাদেশের সঙ্গীত ভুবনের এক অনন্য দীপশিখা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী তাঁর অনন্য শিল্পসাধনা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর কণ্ঠে সঙ্গীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, প্রেম, দেশাত্মবোধক এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।

যে কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে যাঁরা অসামান্য অবদান রেখেছেন তাঁদেরকে সম্মান জানানো মানে একটি জাতির সাংস্কৃতিক স্মৃতিকে সম্মান জানানো। সূত্র জানায়, এই কিংবদন্তি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সঙ্গীতের ভুবনে তাঁর অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করা হবে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি  মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি  প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডাঃ জাহেদ উর রহমান, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয়।

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এতে স্বাগত বক্তৃতা করবেন।

ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network