1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুমার নামাজে কাতার পূর্ণ করা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

জুমার নামাজে কাতার পূর্ণ করা

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ইসলাম ডেস্ক : প্রশ্ন : আমাদের মহল্লার মসজিদটি তিন তলাবিশিষ্ট। জুমার দিন পুরো মসজিদ ভরে যায়। খুতবার সময় তৃতীয় তলায় অনেকেই জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে থাকে। ইকামতের সময় সবাই দাঁড়ালে কাতারের মাঝে জায়গা খালি হয়। তখন অনেকেই কাতারে দাঁড়াতে পারে। কখনো কখনো নামাজ শুরু হয়ে যাওয়ার পরও কোথাও খালি জায়গা দেখা যায়। তখন পেছন থেকে দুয়েকজন নামাজিদের সামনে দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। আমার প্রশ্ন হচ্ছে, এ ক্ষেত্রে নামাজিদের সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ আছে?
তাহমিদুর রহমান শেরপুর

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে গেলেও খালি স্থানের জায়গা পূর্ণ করার জন্য তাদের সামনে দিয়ে যাওয়া যাবে। কারণ কাতার পূূর্ণ করার বিধান পালনের জন্য মুসল্লিদের সামনে দিয়েও যাওয়া জায়েজ আছে। প্রকাশ থাকে যে, নামাজ শুরু করার আগেই ডানে-বাঁয়ে লক্ষ করে মিলে মিলে দাঁড়াতে হয়।

জাবির ইবনে সামুরা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কি এভাবে কাতারবন্দি হয়ে দাঁড়াবে না, যেভাবে ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? আমরা বললাম, ফেরেশতাগণ তাঁদের রবের সামনে কীভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ায়? রাসুল (সা.) বললেন, তাঁরা সামনের কাতারগুলো আগে পূর্ণ করে এবং গায়ে গায়ে লেগে দাঁড়ায়।’ (মুসলিম : ৪৩০; হালবাতুল মুজাল্লি : ২/৩১২; রদ্দুল মুহতার : ১/৬৩৬)

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network