1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করব: পরীমনি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করব: পরীমনি

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্ক : আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা নতুন করে জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব ফাইনাল।’

বুধবার রাত ১টার কাছাকাছি সময়ে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। অনেকেই এটিকে রসিকতাপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন এবং পোস্টটির নিচে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে এটিই প্রথম নয়। এর আগেও আর্জেন্টিনাকে ঘিরে একাধিক পোস্ট করেছেন পরীমনি। গত ১২ জুলাই তিনি একটি পোস্টে শুধু ‘উইন’ লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেন। একই দিন সন্ধ্যা ৬টার দিকে আরেকটি পোস্টে লেখেন, ‘ফুটবল একটা ভালোবাসা’, এর সঙ্গে যোগ করেন লাভ রিঅ্যাক্ট ও আর্জেন্টিনার পতাকার ইমোজি।

এদিন আরো একটি পোস্টে নিজের ছেলে সম্পর্কে তিনি লেখেন, ‘ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান!’ পোস্টের ভিডিওতে দেখা যায়, রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

পরীমনির সাম্প্রতিক পোস্টগুলো থেকে স্পষ্ট, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। দলটির প্রতি তার উচ্ছ্বাস ও আবেগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network