1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার দশমিনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘নৌযান শুমারি-২০২৬’ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৪ জন, দশমিনা সদর ইউনিয়নে ৬ জন, রণগোপালদী ইউনিয়নে ৫ জন এবং চরবোরহান ইউনিয়নে ৩ জনসহ মোট ১৮ জন তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য ৪৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৩৪ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে ১৮ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়।

 

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন, নৌযান শুমারি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদ হাসান মৃধা, কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নিজামুল হক এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এ. আরিফুর রহমান।

 

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও নৌযান শুমারি কমিটির সদস্য সচিব মো. মনিরুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এতে চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network