1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম

নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য তার ইখলাস তথা একনিষ্ঠতার মধ্যে নিহিত। মানুষকে দেখানোর জন্য নয়, বরং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সকল ইবাদত ও নেক আমল সম্পাদন করতে হবে। আমল যত গোপন থাকবে, ততই তা রিয়া (লোক দেখানো) থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

পীর ছাহেব কেবলা আরও বলেন- বর্তমান সময়ে অনেকেই নিজের দান-সদকা, তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত কিংবা অন্যান্য নেক আমলের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে প্রকাশ করে থাকেন। অথচ রাসূলুল্লাহ (সাঃ) আমাদের এমন আমল করতে উৎসাহিত করেছেন, যা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কারণ, গোপন আমল বান্দা ও তার রবের মধ্যকার এক বিশেষ সম্পর্ক সৃষ্টি করে। তাই নিজের আমলকে সর্বদা গোপন রাখবেন, প্রকাশ করবেন না।

মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন- আমরা যদি আমাদের অন্তরকে ইখলাস দ্বারা পরিশুদ্ধ করতে পারি, তাহলে অল্প আমলও আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান হয়ে উঠবে। পক্ষান্তরে, লোক দেখানোর উদ্দেশ্যে করা বড় বড় আমলও মূল্যহীন হয়ে যেতে পারে। আত্মপ্রচার নয়, আত্মশুদ্ধিই একজন মুসলমানের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

২৩ জুলাই বৃহস্পতিবার রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন আনন্দ বাজার বঙ্গমার্কেটের পশ্চিম পাশে অবস্থিত পুরাতন যাদুঘর জামে মসজিদে ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ মাগরীব থেকে শুরু হয়ে আখেরী মুনাজাত পূর্ব পর্যন্ত উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network