1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনের মনিরুল লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ‎সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাউফলে সাংবাদিক মিজানুরকে মারার হুমকি বিএনপি নেতার বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম বরিশাল থেকে জাতীয় অলিম্পিয়াডে অংশ নিতে সুযোগ পেয়েছে ১০ জন কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাবুগঞ্জে চুরি-ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন লালমোহনের মনিরুল লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লালমোহনের মনিরুল লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ভোলার লালমোহনের কৃতি সন্তান মো. মনিরুল ইসলাম। তিনি লন্ডনের The Honourable Society of Lincoln’s Inn ইউনির্ভাসিটি থেকে এ বছর ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

 

মো. মনিরুল ইসলাম লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকার হিম্মত আলী মাতাব্বর বাড়ির মো. ইউসুফ আলী মাস্টারের দ্বিতীয় ছেলে। মনির লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন।

 

এছাড়া সুইডেনের মালমো ইউনির্ভাসিটি থেকে গ্লোলাব পলিটিক্যাল ষ্টাডি ও হিউম্যান রাইটস এর উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

 

এরপর লন্ডনের  The Honourable Society of Lincoln’s Inn ইউনির্ভাসিটি থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার মো. মনিরুল ইসলাম জানান, প্রত্যেক মানুষের জীবনের কিছু লক্ষ্য থাকে। ছোট কাল থেকে আমার স্বপ্ন ছিলো ব্যারিস্টার হবো এবং ন্যায় নীতির পক্ষে কাজ করবো। মহান আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরণ করেছেন।

 

আমি দেশের মানুষের সেবা করার উদ্দেশ্যে কাজ করবো। আমি সকলের কাছে দোয়া প্রার্থী।  মনির লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় লালমোহনের বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন তার এ সফলাতার জন্য অভিন্দন জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network