1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী লালমোহনে ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা বরিশালে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে যবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি! থানায় অভিযোগ উজিরপুরে সাতলায় শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু চরফ্যাশনে পানিতে ডুবে ১ স্কুল ছাত্র নিহত  রাজাপুরে মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে দুই যুবক আটক; ইয়াবাসহ বিভিন্ন উপকরণ জব্দ ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে  খাদে  অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন মল্লিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল   প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরবাড়িয়ায় এস এম কবিরের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ

অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি : মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে টাউন হল সভার আয়োজন করেছে র‍্যাব-৮, বরিশাল। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, অভিভাবক, ইমাম, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজের জন্য উদ্বেগজনক। এসব অপরাধ মোকাবিলায় শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সচেতনতাও প্রয়োজন।
উন্মুক্ত মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তরুণদের বিভিন্ন ঝুঁকি এবং সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। তারা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
সভা শেষে র‍্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network