1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদী উপজেলায় খাল খননে কৃষি, মৎস্য ও পরিবেশের নতুন সম্ভাবনা আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর দশমিনায় এইচএসসি কেন্দ্র হল সুপারের বিরুদ্ধে এমসিকিউ পূরনের অভিযোগ কলাপাড়ায় ধরা পড়েছে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা খাল খনন ছাড়াই ফেরত গেল বরিশাল সদর উপজেলার আড়াই কোটি টাকার বরাদ্দ! দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমোহনে পরকীয়ার অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ : চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও আড্ডা থেকে বিরত থাকার আহ্বান এবং বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন করতে দিনব্যাপী মাইকিং করেছে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

 

মাইকিংয়ে জানানো হয়, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের পর, বিশেষ করে মাগরিবের নামাজের পর, অহেতুক বাইরে ঘোরাফেরা বা আড্ডা না দিয়ে বাড়িতে অবস্থান করে পড়াশোনায় মনোযোগ দেবে।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সী কিশোরদের কাছে বিড়ি, সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে দোকান বা জনসমাগমস্থলে অবস্থান কিংবা আড্ডা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

 

বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা শিশুদের খাল, বিল, ডোবা, পুকুর ও গভীর পানির আশপাশে একা যেতে না দেন এবং সবসময় তাদের ওপর নিবিড় নজর রাখেন।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network