1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক সোহাগ হাওলাদার দক্ষিণ পাঙ্গাশিয়া এলাকার মিজু হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঙ্গাশিয়া মডেল নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মাদ্রাসা শেষে বাড়ি ফিরছিল। পথে পাঙ্গাশিয়া স্ব-মিল এলাকার দক্ষিণ পাশে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত সোহাগ তাকে জোরপূর্বক রাস্তার পাশের একটি বাগানের ভেতরে টেনে-হিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় সড়ক দিয়ে যাওয়ার পথে এক অটোরিকশাচালক বাগানের ভেতরে ধস্তাধস্তির দৃশ্য দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সোহাগকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সোহাগকে হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network