1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু বরিশালের ডিসির আশ্বাস : দালালমুক্ত হবে ভূমিসেবা তালতলী খাল খননের ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর

কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবগঠিত উপজেলা কমিটি নিয়ে শুরুতেই বিতর্ক দেখা দিয়েছে। ৪৩ সদস্যের কমিটি ঘোষণার পর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ একাধিক সদস্য অব্যাহতি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১০ আগস্ট) পৃথক পৃথক প্রেস নোটের মাধ্যমে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।
নবগঠিত কমিটির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রধান শিক্ষক অবনী কুমার রায়। একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিলাল পালও অব্যাহতি নিয়েছেন। প্রেস নোটে তিনি দাবি করেন, তাকে অবগত না করেই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিনি কলাপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতির দায়িত্ব পালনের কথা জানান।
মনিলাল পাল অভিযোগ করেন, নবগঠিত কমিটির একাধিক সদস্য তাদের নাম কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না। তার দাবি, ধর্মীয় সম্প্রীতি ও হিন্দু সম্প্রদায়ের অনুভূতিকে বিব্রত করার মতো কোনো বিতর্ক সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানানো উচিত।
তিনি নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর সদস্যদের একযোগে অব্যাহতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যক্রম নিয়ে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
এদিকে, কলাপাড়ায় দীর্ঘদিন ধরে পূজা উদযাপন ফ্রন্টের মাধ্যমে সুনামের সঙ্গে পূজা-পার্বণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে দাবি সংশ্লিষ্টদের।
তবে কমিটি গঠন নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network