1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, অতঃপর… চরফ্যাশনে মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪ বাউফলে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি ঝালকাঠিতে ব্যবসায়ীকে অপহরণ, মারধর, চাঁদা দাবী এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন ভান্ডারিয়ায় নিখোঁজ গৃহবধুর চারদিনেও সন্ধান মেলেনি সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার সাগরে ইলিশের আকাল, বরগুনার হতাশ জেলেরা নেত্রী তোমার ওপর বিরক্ত হইছে, বলার পর কাদেরকে যা বলেছিলেন হারুন

এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। শীর্ষে রয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। এছাড়াও প্রথমবার নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

 

গতকাল সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে।

 

এরমধ্যে ২৫জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছেন। এরআগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১০৫জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এবারও এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।

 

পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এছাড়াও জেলা সদরে অবস্থিত ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে প্রথমবারের মতো ৩৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬জন এবং এ গ্রেড পেয়েছেন ১৫জন।

 

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় ভোলা জেলার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৪ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে পাশ করেছেন ৭ হাজার ৬২৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৪০ জন। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় এ জেলায় পাশের হার ৫৩ দশমিক ৭১ শতাংশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network