1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড বাকেরগঞ্জে মৃত্যুর কাছে হেরে গেলেন বোমা বিস্ফোরণে গুরুত্বর দগ্ধ হনুফা আগৈলঝাড়ায় ওসির নেতৃত্বে ইয়াবাসহ ছয় জন ব্যবসায়ী গ্রেফতার গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইসুফপুর মৌজার বিরোধপূর্ণ জমি নিয়ে নিজের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন মো. ইমরান। বুধবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগগুলোকে ‘একপাক্ষিক’ দাবি করে আদালতের নথি ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

 

লিখিত বক্তব্যে ইমরান জানান, ইছবপুর মৌজার জেএল নং-৪০, বিএস দাগ নং-২৩০৩/২৩০৭, খতিয়ান নং-৮১৬-এর ১ দশমিক ১৮ একর জমি নিয়ে মো. মজিবুর রহমানের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এ ঘটনায় কলাপাড়া সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-২৫৩/২০২৬ বিচারাধীন রয়েছে।

 

তিনি বলেন, গত ২২ জুলাই আদালত বিরোধীয় জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে তিনি পটুয়াখালী জেলা জজ আদালতে মিস আপিল নং-৪০/২০২৬ দায়ের করেন। তার দাবি, ৪ আগস্ট আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব ও প্রতিপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ২২ জুলাইয়ের আদেশের কার্যকারিতা প্রতিপক্ষের হাজির না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

 

ইমরানের অভিযোগ, বিরোধের জেরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আগে নির্মিত একটি স্থাপনা ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানান। পরবর্তীতে পূর্বের স্থাপনা পুনর্নির্মাণ করা হলেও সেটিকে আদালতের আদেশ অমান্য করে নতুন স্থাপনা নির্মাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগও অস্বীকার করেন ইমরান। একই সঙ্গে জমি বিরোধকে রাজনৈতিক রং না দেওয়ার আহ্বান জানান তিনি।

 

ইমরান সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমি নিয়ে বিরোধের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত, আদালতের আদেশ যথাযথভাবে বিবেচনা এবং কোনো পক্ষ যেন জবরদখল, ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নিতে না পারে-সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

তিনি বলেন, জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধটি আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই তিনি মেনে নেবেন। পাশাপাশি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে উভয় পক্ষের বক্তব্য ও আদালতের সর্বশেষ আদেশ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network