1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সফল চাষিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভায় বক্তব্য দেন, জাতীয় সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন, বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা ও সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরগুনা-১ আসনের এমপির প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুস শাকুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সংগ্রামের উপ নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মঈন, সফল মৎস্যজীবী জালাল আহমেদ ফকির, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন, জেলে প্রতিনিধি লোকমান হোসেন।

অনুষ্ঠানে সফল মৎস্য চাষি ডা. মিজানুর রহমান, কুমড়াখালী মৎস্য চাষি সমিতির পক্ষে মো. শাহ আলম, জালাল আহমেদ ফকির ও মো. তুহিন মৃধাকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অংশগ্রহণকারী ৮০ জন মৎস্যজীবীকে শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network