1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে সেজদাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম! - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে আ.লীগ নেতাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, মামলা না থাকায় ছাড় বাউফলে ঋণ দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা নিয়ে উধাও ‘এনজিও’ কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার শেবাচিমে চিকিৎসক কম, রোগী বেশি: এক চিকিৎসকের কাঁধে ৪৭ রোগী পটুয়াখালীতে সেজদাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম! ইউএনওর সরেজমিন তদন্তে ভাণ্ডারিয়ার প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, গঠন হলো তদন্ত কমিটি পিরোজপুরে ফসল নষ্ট করায় পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যা ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পটুয়াখালীতে সেজদাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম!

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকী উপজেলায় ফজরের নামাজের সেজদায় গিয়ে মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামে এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাফেজ মাওলানা আতাউল্লাহ দুমকী উপজেলার দক্ষিণ শ্রীরামপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা আতাউল্লাহ ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরেও তিনি ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান। নামাজের একপর্যায়ে সেজদায় যাওয়ার পর তিনি আর মাথা তোলেননি। পরে মুসল্লিরা তাকে সেখানেই মৃত অবস্থায় দেখতে পান।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, ‘আতাউল্লাহ তার বাবার একমাত্র সন্তান ছিলেন। তার দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের জন্য তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়ায় আমরা সবাই ভেঙে পড়েছি।’

উল্লেখ্য, সোমবার জোহরের নামাজের পর দুমকী উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network