1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরে মাদক সেবনের কারণে চাঁদা দাবি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে জনরোষে কোতোয়ালি থানা পুলিশের গাড়ি ভাঙচুর ঘটনা ঘটেছে। এসময় অতিরিক্ত পুলিশের সহায়তায় হামলায় আক্রান্ত গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার রাতে ফরিদপুর জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের গোলজারমন্ডলের ডাঙ্গীর আক্কাচ আলীর বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় বক্কার শিকদার (৪২) ও অপরপক্ষের নেতৃত্ব দেন ওমান প্রবাসী টুলু মিয়া (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট গোলজার মণ্ডলের ডাঙ্গী এলাকায় বসে স্থানীয় যুবক শাকিল ও তার কয়েকজন বন্ধু ইয়াবা সেবন করে। মোবাইলে ওই দৃশ্যে ধারণ করে টুলু মিয়া ও সুমনসহ তিন—চারজন। পরে এই ভিডিও দেখিয়ে টুলু ও তার সহযোগীরা শাকিলের কাছে টাকা দাবি করেন।
পরবর্তীতে শাকিলের লোকজন টুলু মিয়াকে টাকা নেওয়ার জন্য ঘটনাস্থলে আসতে বলে। টুলু মিয়া টাকা নিতে আসতেই তাকে মারধর করে এবং একপর্যায়ে থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে টুলু মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে টুলু মিয়া পার্শ্ববর্তী মোহাম্মদপুর এলাকা হতে আনুমানিক ১৫—২০টি মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে গোলজার মন্ডলের ডাঙ্গী ও আক্কাচ আলীর মোড়ে মহড়া দেয়। এ সময় আগের ঘটনায় সংশ্লিষ্ট স্থানীয় মুদি দোকানি বক্কার শিকাদার ও মান্নান নামে দুই ব্যক্তিকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনাটি বক্কার শিকদারের পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা উত্তেজিত হয়ে টুলু মিয়াকে না পেয়ে তার বাবা রাজা মিয়া (৭০) ও স্থানীয় জয়নাল শিকদার (৬৫) নামে দুইজনকে মারধর করে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের জিম্মি করে রাখে কয়েক শত লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত রাজা মিয়া ও জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন পুলিশের গাড়িতে হামলা করে গাড়ির পর্দা ছিড়ে ফেলে এবং গাড়ির চাবি নিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিরিক্ত পুলিশ সদস্য এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে আহত রাজা মিয়া ও জয়নালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিয়ে বক্কার শিকদার ও টুলু মিয়ার মোবাইলে বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে স্থানীয় মিন্টু মৃধা নামে এক ব্যক্তি জানান, টুলু মিয়া ওমানে থাকলেও মাঝেমধ্যে দেশে আসেন এবং আধিপত্য বিস্তার করেন। তারা দুই—তিনটি পরিবার ব্যতিত পুরো গ্রাম একদিকে রয়েছে। শুক্রবার ঘটনা ঘটিয়ে শনিবার সকাল ১০টার ফ্লাইটে নাকি আবার ওমান চলে গেছে।

তিনি আরও বলেন, আগের ঘটনার দিন টুলুর ভাই নিলু মিয়া রামদা নিয়ে এসেছিল তখন বক্কারের ছেলে লালচান তাকে আটক করে পুলিশে দিয়েছিল। এ কারণে গতকাল বক্কারকে এসে মারধর করেছে। পরে গ্রামবাসী মিলে তার বাড়িতে হামলা চালায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, স্থানীয় আধিপত্য, মাদকসহ নানা বিষয়ের জেরে দুটি পক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে পিকআপভ্যান ভাঙচুর চালিয়েছে৷ এতে গাড়িটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের কাজে বাধার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷ এছাড়া দু’পক্ষের কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network