1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জমিয়াতুল মোদার্রেছীন নয়,  সব পেশাজীবী সংগঠনের নেতৃত্ব হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে : এমপি নয়ন  - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক বরিশালে ইলিশের মৌসুমে ইলিশের উচ্চমূল্য, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা দিশেহারা ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, মাদ্রাসা শিক্ষার্থী বহিষ্কার এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা ভোলায় ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ উজিরপুরে মাদকাসক্ত হচ্ছে কিশোর বয়সীরা, সুন্দর ভবিষ্যত ধ্বংসের পথে  কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট জব্দ স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ

জমিয়াতুল মোদার্রেছীন নয়,  সব পেশাজীবী সংগঠনের নেতৃত্ব হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে : এমপি নয়ন 

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি : সকল পেশাজীবি সংগঠনের নেতৃত্ব হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।  এছাড়া অন্যান্য ক্ষেত্রেও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি মডেল উপজেলা গড়ে তুলবো। এমনই মন্তব্য করেন ভোলা-৪(চরফ্যাসন-মনপুরার)মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
গতকাল ঢাকায় চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদারর্রেছীনের আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত সরকার দেশের নির্বাচন প্রথা কে বাতিল করে সকল স্তরে দলীয় লোকজন মনোনয়ন দিয়ে পেশাজীবী সংগঠনকে নিজেদের দলীয় অঙ্গ সংগঠনের মতো করেছে।
 এ কারণে জনগণ  ফুসে উঠে তাদেরকে বিতাড়িত করেছে।
আমরা কোন পেশাজীবী সংগঠনকে দলীয় অঙ্গ সংগঠন করতে দেবো না।
পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিবেন তারাই যাদেরকে সংগঠনের সদস্যরা নির্বাচিত করবেন।
যদি কেহ জাতীয়তাবাদী দল বিএনপির  পরিচয় দিয়ে বা কোন নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে সংগঠনে অবৈধ হস্তক্ষেপ করতে চায় আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।
আমি বিশ্বাস করি চরফ্যাশন  উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবগঠিত আহ্বায়ক কমিটি অতি দ্রুত তাদের গঠনতন্ত্র মোতাবেক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে।
তাদের এ নির্বাচন পরিচালনায় উপজেলায় বিএনপি’র পক্ষ থেকে যথাযথ  সহযোগিতা প্রদান করা হবে।
আমি কোন পেশাজীবী সংগঠনকে দলের অঙ্গ সংগঠনে রূপ লাভ করতে দিবোনা।
এ সময় চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের  আহবায়ক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সদস্য সচিব মাওলানা আবুল কালাম সহ আহবায়ক কমিটির একাধিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network