1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাঙ্গাবালীতে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

রাঙ্গাবালীতে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় সিফাত (২৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজারের দক্ষিণ পাশে মৃধা বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। আহত সিফাত রাঙ্গাবালী সদর ইউনিয়নের সেনের হাওয়া গ্রামের বাসিন্দা। তিনি পুলঘাট বাজারের একজন ব্যবসায়ী।

‎অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে সিফাত বাড়ি ফেরার পথে পুলঘাট বাজারের দক্ষিণ পাশে মৃধা বাড়ির দরজার সামনে পৌঁছালে ৬ থেকে ৭ জনের একটি দল তার পথরোধ করে। এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে সিফাতকে মারধর করে আহত করে। পরে তার কাছে থাকা টাকা-পয়সা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

‎হামলায় আহত সিফাতকে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সিফাতের পক্ষ থেকে রাঙ্গাবালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বনি আমিন, সিহাব, সৌরব, নয়ন ও রনির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

‎তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৌরভ বলেন, আমি দুপরে কালভার্টের ওপরে বসা ছিলাম সে আমাকে দেখে বাজে ব্যবহার করছিল তখন কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে।

সেখানে বাকি যারা উপস্থিত ছিল, তারা সবাই মারামারি থেকে বিরত ছিল। ‎এ বিষয়ে রাঙ্গাবালী থানায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network