1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাটিভাঙ্গা এলাকায় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ করেছেন মো. নেছার প্যাদা নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মো. নেছার প্যাদার সঙ্গে ফাতেমা বেগমের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

লিখিত অভিযোগে নেছার প্যাদা উল্লেখ করেন, পাশের বাড়ির মাকসুদা বেগমের সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগমের ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি নিয়ে স্ত্রীকে ঝগড়া-বিবাদ করতে নিষেধ করলে তিনি তার ওপর ক্ষিপ্ত হন।

এর জেরে গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে স্ত্রী কাউকে কিছু না জানিয়ে বসতঘর থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৩ আনা ওজনের স্বর্ণের ঝুমকা এবং ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি নিয়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগকারীর দাবি, নেওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা।

পরে তিনি জানতে পারেন, তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি অন্যান্য বিবাদীদের জানালেও তারা কোনো প্রতিকার না করে অভিযুক্তকে উৎসাহিত করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে তাদের নাবালক দুই সন্তান তার বাড়িতে রয়েছে বলে জানান নেছার প্যাদা। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পর থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় তিনি গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network