1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে সাজা শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ভারতে সাজা শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ৪৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফিরে আসাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। ফেরত আসা ব্যক্তিরা সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁদপুর, নড়াইল ও বরগুনাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধবিষয়ক টাস্কফোর্সের সমন্বিত উদ্যোগে এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তামিলনাড়ু রাজ্যের আতুর সালেম, থিরুচিরাপল্লি ও ট্রিচির বিভিন্ন সেফ হোমে ছিলেন তারা। নাগরিকত্ব যাচাই শেষে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের কাছে ফেরত আসাদের হস্তান্তর করে।

এ সময় বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও প্রতিনিধি, ভারতের বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফিরে আসাদের মধ্যে মানবাধিকার সংস্থা রাইটস যশোর একজন নারীসহ ২৫ জনকে, জাস্টিস অ্যান্ড কেয়ার দুইজন নারীসহ ১২ জনকে এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতি একজন নারীসহ ১০ জনকে জিম্মায় নিয়েছে।

রাইটস যশোরের তথ্যানুসন্ধান কর্মকর্তা তৌহিদুজ্জামান বাংলানিউজকে জানান, ফিরে আসাদের অধিকাংশকেই বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যাদের পরিবারের সদস্যরা তাদের নিতে আসেননি, তাদের সংস্থার হাফওয়ে শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

ফিরে আসাদের মধ্যে কয়েকজন জানান, বেকারত্ব দূর করতে অবৈধ পথে তামিলনাড়ুতে গিয়েছিলেন তিনি। সেখানে ক্ষেত-খামারে কৃষিকাজ ও ইটভাটায় কাজ করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হন।

পরে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন। সাজা শেষে অবশেষে দেশে ফিরতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ট্রাভেল পারমিটে দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেখান থেকে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network