1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: রংপুরের পীরগঞ্জে ব্যক্তি মালিকানাধীন একটি গোডাউনে সরকারি বেশ কিছু চালের বস্তা পাওয়া গেছে। মেসার্স নূর ট্রেডার্স নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে তাদের গোডাউনের ভিতরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার সন্ধ্যায় এসিল্যান্ড গোডাউনটি সিলগালা করে দেন। উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাটে এ ঘটনা ঘটে। জানা গেছে, গোডাউনটির মালিক জামায়াত নেতা আবদুল কাইয়ুম মিয়া। তিনি সাবেক ইউপি সদস্য। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা। তবে কত বস্তা চাল পাওয়া গেছে, এই তথ্য পাওয়া যায়নি গোডাউনটি সিলগালার কারণে।

গোডাউনটির মালিক আবদুল কাইয়ুম মিয়া বলেন, আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network