1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট করাকে কেন্দ্র করে হামলা, আহত ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা নদীতে নৌকাডুবি, শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে বিএসএফ বিনা টিকিটে দীর্ঘদিন ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে দিলেন ২৫ হাজার টাকা প্রেমের টানে রংপুরে চীনা তরুণ, বিয়ের আগে হয়েছেন ধর্মান্তরিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হানিফ পরিবহনে মিলল ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী আটক তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি বাউফলে মাদকবিরোধী অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট করাকে কেন্দ্র করে হামলা, আহত ১ নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন চাঁদপুরায় জমির বিরোধের জেরে ঘরে নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট করাকে কেন্দ্র করে হামলা, আহত ১

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সোহাগ নামে এক যুবক আহত হয়েছেন। আহত সোহাগ (৩০)কে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, তিল্লা গ্রামের মো. ফারুক প্যাদার পুকুরপাড়ে থাকা সবজি বাগান নষ্ট করার অভিযোগ ওঠে পার্শ্ববর্তী বজলুর মাতুব্বর ও তার লোকজনের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে সোহাগ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন আমার চিকিৎসা ধীনেসোহাগ নামের এক আহত রোগী ভর্তি হয়েছে। তিনি তৃতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে। প্রতিপক্ষ বজলু মাতুব্বর গংদের কাছে জানতে চাইলে মুঠোফোনে বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষই আহত হয়েছি। ইউপি সদস্য বাদল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান কামাল পাশা বলেন, দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ ওসি জসীম উদ্দীন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network