1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হানিফ পরিবহনে মিলল ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

হানিফ পরিবহনে মিলল ৪০ হাজার ইয়াবা, চালক-সহকারী আটক

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী একটি বাসের ব্যাটারি বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মুজাফরাবাদ কলেজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিও।

গ্রেপ্তার দুজন হলেন- বাসটির চালক মো. হোসেন (৪৬) ও হেলপার মো. পারভেজ মিয়া (৩৩)। হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে। পারভেজ মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। তিনি বর্তমানে চট্টগ্রামের রাউজানে থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির ব্যাটারি বক্সের পাশে ভেতরের অংশে বিশেষ কায়দায় তৈরি একটি চেম্বারের সন্ধান পাওয়া যায়। ওই চেম্বারের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে বাসটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারে ব্যবহৃত হয়ে আসার তথ্য পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফ পরিবহনের বাস থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network