1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রায়পাশা-কড়াপুর থেকে আ’লীগ কর্মী রাকিব খান আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

রায়পাশা-কড়াপুর থেকে আ’লীগ কর্মী রাকিব খান আটক

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর থেকে মো. রাকিব খান নামের আওয়ামী লীগের জনৈক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম তাকে স্থানীয় পপুলার নামক স্থান থেকে আটক করে।

পুলিশ জানিয়েছে, এই রাকিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী এবং তার বিরুদ্ধে বিএনপি নেতাদের ব্যানার ভাঙচুর করাসহ বিভিন্ন অভিযোগ ছিল। শুক্রবার রাত ১১টার দিকে এএসআই পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে রাকিব আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও সদর উপজেলা বিএনপির এক নেতা তাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মাধ্যম থানা পুলিশে সুপারিশ রাখেন। তবে রাকিব বহু অঘটন পটিয়াসি হওয়ায় সুপারিশ কোনো কাজে আসেনি, পুলিশ তাকে আদালতে হস্তান্তর করে।

এই রাকিবের একটি ভিডিও কিছুদিন পুর্বে ফেসবুকে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ভাঙচুর করেন।

এনিয়ে স্থানীয় বিএনপি নেতকর্মীদের মধ্যেকার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার রাতে সেই আ’লীগ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করার খবর বিএনপি নেতাকর্মীদের স্বস্তি দেয়।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network