1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লিবিয়ায় মৃত্যুর দীর্ঘ ৯ মাস পর সব আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরল তরিকুল ইসলাম (২৫) নামে এক প্রবাসী যুবকের লাশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গুরুড়া গ্রামের নিজ বাড়িতে তার লাশ এসে পৌঁছায়। ​নিহত তরিকুল ইসলাম উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের জাহাঙ্গীর প্রামানিকের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের হাল ধরতে ও জীবিকার তাগিদে প্রায় ৭ বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তরিকুল। সেখানে অবস্থানকালে গত ৩ জানুয়ারি হঠাৎ তার মৃত্যু হয়। এরপর লাশ দেশে ফিরিয়ে আনতে নানা প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতা পার হতে লেগে যায় দীর্ঘ ৯ মাস।

​শনিবার দুপুরে বিমানযোগে লাশটি বাংলাদেশ বিমান বন্দরে পৌঁছানোর পর বেলা ৪টার দিকে গুরুড়া গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় নিহত প্রবাসী তরিকুলের কফিন জড়িয়ে ধরে স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে, পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। ​পরে বিকাল ৫টায় স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তরিকুলের মরদেহ দাফন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network